কুকুর জাতি
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শহর মাঝে রাত দুপুরে
একলা যাচ্ছি হেঁটে
পল্টন মোর পিছন ফেলে
দৈনিক বাংলা গেটে।
ফকিরা পুলে যেই গিয়েছি
অমনি ধরল কুকুর
ধমক দিতেও যায়না তারা
নাইরে লাঠি, মুগুর।
কোত্থেকে এক বৃদ্ধ এসে
জোরছে ধমক দিল
তাকিয়ে দেখি পালিয়ে গেল
কুকুর যত ছিল।
বললাম হেসে, কোথা থেকে
এলেন দুপুর রাতি?
কাঁপতে কাঁপতে বলল বৃদ্ধ,
আমি কুকুরজাতি।
তার কথাতে লাগল অবাক
চমক হৃদয় কোনে
মানুষ কেমনে কুকুর জাতি
প্রশ্ন এলো মনে?
বলল বৃদ্ধ, কুকুরগুলো
খায় যে ময়লা ঘেটে
ক্ষুধার জ্বালায় ওদের সাথে
আমিও খাই যে চেটে।
ফুটপাতে আর আস্তাকুঁড়ে
ওদের সাথেই থাকি
হর-হামেশা পাশে থাকায়
বন্ধু বলে ডাকি।
ওরাই সাথি, ওরাই বন্ধু
ওরাই ভালবাসা
ওদের জন্যেই রাত দুপুরে
দৌড়ে ছুটে আসা।
মানুষ হলেও মানব সমাজ
দেয় না কোন দাম
মানব জাতি দাবি করাটা
মনে হয় বদনাম!
কেমন করে করবো দাবি
সভ্য মানুষ বলে?
রাত দিন মোর যাচ্ছে কেটে
ইতর প্রাণীর দলে।
যাদের সাথে কাটাই জীবন
তারাই সঙ্গী সাথী
মানুষ হয়ে জন্ম নিয়েও
তাই তো কুকুর জাতি!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।
জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন