হে বিধাতা উল্টা বুঝলে
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পুলিশ গেল চোর ধরতে
পলাশ ডাঙ্গার গায়ে
কিছু রাস্তা গেলেন হেঁটে
কিছু গেলেন না'য়ে।
কিন্তু যখন ফিরলেন রাতে
ঘোড়ার পিঠে চরে
ঘোড়ার সাথে ছিল বাচ্চা
ছুটলো অনেক জোরে।
অন্ধকারে হারিয়ে গেল
খুঁজে না যায় পাওয়া
শীতের রাতে বইছে তখন
ভীষণ ঠান্ডা হাওয়া।
বট তলাতে ভিক্ষা করছে
ভিক্ষুক একটা খোঁড়া
টাকা পয়সা নয়রে ভিক্ষা
করছে ঘোড়া ঘোড়া।
অনেক রকম ভিক্ষা পায়রে
হাঁটতে কষ্ট হয়
তাইতো একটি ঘোড়া ভিক্ষা--
অন্য কিছু নয়।
“আল্লাহ একটা ঘোড়া দেরে”
বলছে বারে বারে
ঘোড়া চাওয়ায় দেয়নি ভিক্ষা
কেহই আজকা তারে।
এমন সময় পুলিশ সাহেব
ওই জায়গাতে এসে
তাকিয়ে দেখে ঘোড়ার বাচ্চা
দাঁড়িয়ে ভিক্ষুক ঘেঁসে।
পুলিশ ভাবে ভিক্ষুক নয়তো
আস্ত একটা চোর!
রুলের দু’ঘা মেরেই বলে
“হাড্ডি ভাঙবো তোর”।
“রাত্রি বেলা ভিক্ষা নয়রে
করিস ঘোড়া চুরি,
বাড়তি কথা বলবি তবে
ফাটিয়ে ফেলবো ভুড়ি”।
ঘোড়ার বাচ্চা ঘাড়ে দিয়ে
পাছায় পিটন দিয়ে
বলছে পুলিশ, “থানায় যাবি
ঘোড়ার বাচ্চা নিয়ে”।
ভিক্ষুক বলছে, “হে বিধাতা
উল্টা বুঝলে বুঝি,
এই জন্য কি তোমার কাছে
ঘোড়ার বাচ্চা খুঁজি”?
“ঘোড়ার পিঠে চরবো আমি
ফিরবো তাড়াতাড়ি
ঘোড়াই এখন উল্টো চড়ে
যাচ্ছে নিজের বাড়ি”।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন