
শহীদুল ইসলাম প্রামানিক
ছোটন মিয়ার খালা, খালু
বড়ই গরীব লোক
গাও গেরামে বসত করে--
নষ্ট খালার চোখ।
মোবাইল ফোনে বলল কথা
ছোটন মিয়ার সাথে
সাহায্য করার আশ্বাস পেয়ে
খুশিই হলো তাতে।
ভাগ্নের কথায় গরীব খালু
এলেন ঢাকা শহর
জানজটেতে ছিল তখন
বিশাল গাড়ীর বহর।
দুপুর বেলা আসার কথা
এলো বিকাল বেলা
ওই সময়ে ভাগ্নে ছোটন
দেখতে ছিল খেলা।
বাড়ির গেটে কুকুর ছিল
আর ছিল না কেউ
একটা কিছু দেখলে পরেই
করতেছে ঘেউ ঘেউ।
এমন সময় বাসার গেটে
যেই এসেছে খালু
মানুষ দেখেই দৌড়ে এলো
পোষা কুকুর কালু।
ধমক ধামক দিচ্ছে খালু
দিচ্ছে পরিচয়,
এসব কথায় কুকুর কি আর
রাজী খুশি হয়?
কুকুর হলো হায়েনা জাতি
পাহাড়া দেয়া জানে
এরা কি আর নাম পদবী
খালা-খালু মানে?
হঠাৎ করে লাফিয়ে উঠে
কামড়ে ছিঁড়ল জামা
খালু চিল্লায় ভাগ্নেরে তুই
কুকুরটাকে থামা।
“সাহয্য আমার লাগবে না রে
বাঁচা আমার জান”,
এই না বলে গরীব খালু
ধরছে নিজের কান।
কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো
বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়!
সেই যে গেলেন গরীব খালু
আর এলেন না কভু
খালা বলেন, “কুকুর কামড়ালেও
নিজের ভাগ্নে তবু”।
(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
১০/১২/২০১৫ইং
সময় ঃ দুপুর ২-১৫ মিঃ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





