চাপাবাজ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
এদেশ ছিলাম ওদেশ ছিলাম
করছে ভকর ভকর
লেখাপড়া টু থ্রী পাশ
নামটি তাহার ফকর।
এইটা খেলাম ওইটা খেলাম
চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ
মুখ বাঁকিয়ে বলছে কথা
যেন আজব ট্রেঞ্চ।
ট্রেনে বসেই গল্প করছে
যাত্রী একজন পাশে
নানান রকম গল্প শুনে
প্রফেসার সাব হাসে।
বলল তারে, জিওগ্রাফীর
অনেক নলেজ রাখেন
বর্তমানে আপনি মশাই
কোন দেশেতে থাকেন?
জিওগ্রাফী ইংলিশ শব্দ
জানে না তার মানে
বলল হেসে, দুইটি বছর
ছিলাম তো ওইখানে।
কথা শুনে প্রফেসারের
ওপরে উঠল চোখ
চিন্তা করে এতো দেখি
চাপাবাজের লোক!
(ট্রেঞ্চ>Trench শব্দটি খানা হিসাবে ব্যবহৃত)
ছবি নেট
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন