বাসর রাতের বিলাই
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উৎসর্গ সহব্লগার রক্তিম দিগন্ত)
শহীদুল ইসলাম প্রামানিক
প্রবাদ আছে বাসর রাতে
বিড়াল মারতে হয়
এইটা দেখলে নতুন বউয়ে
পায় নাকি খুব ভয়।
সেই কারণে হ্যাবলা মিয়া
বাসর রাতে ঘরে
এক কোপেতে মারল বিড়াল
বউ পালালো ডরে।
চিৎকার শুনে বাড়ির লোকে
দৌড়ে এলো যখন
উঠান মাঝে নতুন বউয়ে
জ্ঞান হারালো তখন।
তাকিয়ে দেখে বাসর ঘরে
রক্ত দিয়ে ভরা
সেই ভয়েতে শ্বশুর মশাই
পালিয়ে গেল ত্বরা।
হইহুল্লোড়ে পাড়ার লোকে
উঠান গেল ভরে
রক্ত দেখে সব মানুষে
পড়ল বিষম ঘোরে।
কোপ দিয়ে কি নতুন বউটার
নামিয়ে ফেলল ঘাড়?
সেই সময়ে পুলিশ এসে
বলল, খবরদার!
পুলিশ দেখে হ্যাবলা মিয়া
থরথর করে কাঁপে
বিয়ে তো নয় জেল খানাতে
ঢুকিয়ে দিল বাপে।
বউ মেরেছে সেই খবরে
পুলিশ খোঁজে লাশ
হ্যাবলা মিয়া হচ্ছে তখন
বাসর রাতের ত্রাস।
সারা ঘরে পুলিশ খোঁজে
লাশের দেখা নাই
রক্ত মাখা দা’য়ের পাশে
মরছে যে বিলাই।
ভয় পেয়ে যে নতুন বউয়ে
এলো না তো আর
বলেন তো ভাই বিড়াল মেরে
বাসর ভাংগল কার?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন