ভূতের মাসী
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভূতের মাসী সর্বনাশী
শ্মশান ঘাটে থাকে
রাত্রীকালে মানুষ পেলে
গুন-গুনিয়ে ডাকে।
একলা কারেও পেলে পরে
মটকিয়ে দেয় ঘাড়
রক্ত-মাংস সব খেয়ে নেয়
ফেলে রাখে হাড়।
অমাবশ্যার রাত হলে যে
নাচানাচি করে
নাচতে নাচতে কখনওবা
যায় মানুষের ঘরে।
আঁতুর ঘরের গন্ধ পেলে
বড়ই খুশি হয়
ঘরের ভিতর ঢুকলে পরে
শিশুরা পায় ভয়।
তাইনা দেখে কচি বাচ্চা
কান্না করে জোরে
মায়ের বুকে কষ্ট লাগে
বৈদ্য ডাকে ভোরে।
বৈদ্য মশাই ধুপের ধুয়ায়
আসর বসায় যেই
গন্ধ পেয়েই ভূতের মাসী
ঐ এলাকায় নেই।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন