টোকাইয়ের ইচ্ছা
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আমার কি আর সাধ জাগে না
দালান ঘরে থাকতে
মা-বাবাকে সোহাগ ভরে
ইচ্ছা মতন ডাকতে।
রেল গাড়ি আর মটর গাড়ি
পানির জাহাজ চড়তে
জ্ঞান বিজ্ঞানের উচ্চ শাখায়
মনোযোগে পড়তে।
সকাল বিকাল লেকের পাড়ে
খোলা হাওয়া পেতে
ফাইভ স্টার হোটেল গুলোয়
দামি খাবার খেতে।
জাজিম পাতা খাট পালঙ্কের
নরম বিছনায় শুতে
এসির হাওয়ায় ঘুমিয়ে যাবো
বাতাস করবে ভূতে।
ইচ্ছা করে আকাশ পথে
হাওয়াই জাহাজে উড়তে
মন মাতানো ফুল বাগানে
চাঁদনী রাতে ঘুরতে।
কিন্তু মোদের ইচ্ছেগুলো
হয় না পূরণ কভু
তারপরেতেও সেই আশাতে
তাকিয়ে থাকি তবু।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন