একাত্তুরের মসিবতে
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
একাত্তুরের যুদ্ধের সময়
ওসমান গেল হাটে
পাক সেনারা ধরল তারে
নদীর খেয়া ঘাটে।
ডাক দিয়ে কয়, "এই দিকে আয়,
হিন্দু না মুসলিম"?
কথা শুনে ওসমান মিয়ার
রক্ত হলো হিম।
পাক সেনারা বাঙালীদে
জ্যান্ত ধরে নিয়ে
মারছে কত বুলেট ছুঁড়ে
নয় তো বেওনেট দিয়ে।
ভয়-ভীতিতে ওসমান মিয়া
কয়না কথা আর
গুলি করলেই জীবনটা শেষ
ভাবছে সে বার বার।
অনেক ভেবে বলল ওসমান
সাহস নিয়ে দেলে,
"জন্ম থেকেই আমি ওসমান
মুসলমানের ছেলে"।
"মুসলমানের ছেলে হলে
কলেমা বাতাও দেখি"?
কলেমা শুনে পাক সেনারা
আশ্চার্য হয়, একি!
"লা ইলাহা ইল্লা আন্তা"
বলল ওসমান যেই
রাগের চোটে গাল দিয়ে কয়
ধুত্তুরি ছেই ছেই!
"এইটা তো রে কলেমা নেহি
মসিবাত কা দোয়া
কোন মুল্লুক মে শিখতা হায় রে
ওহে বাঙ্গাল পোয়া"।
ভাবছে ওসমান এদের হাতে
মরি কিংবা বাঁচি
কাঁপতে কাঁপতে বলল, "হুজুর
মসিবতেই আছি"।
"সেই জন্য তো এই দোয়াটা
কলেমার বদল বললাম
জন্ম থেকেই খাঁটি মুসলিম
এবার তবে চললাম"।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন