চাঁদাবাজির কিস্তি
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সকাল বেলা হরিপদ দা
যেই খুলেছে দোকান
অমনি এসে ঘিরে দাঁড়ালো
পাড়ার কয়টা মস্তান।
বলল তারা, “সবার আগে
চাঁদার টাকা দ্যান তো
নইলে কিন্তু এই মূহুর্তে
মেরে ফেলবো জ্যান্ত”!
হরিপদ দা প্রতিবাদ করে
তাদের সাথে রাগলেন
এসব দেখে দোকান শ্রমিক
আস্তে করে ভাগলেন।
মস্তানগুলাও চোখ রাঙিয়ে
অনেক কথা বলল
আঙুল উঁচিয়ে চোখের উপর
শাসানি দিয়ে চলল!
“এই টুকুতেই ডাক চিৎকার
ক্ষেপলেন কেন দাদা,
চাইনি তো আর হঠাৎ করে
লক্ষ টাকার চাঁদা”?
“দু’মাস আগে চিঠি দিয়েছি
এই মাসের এই দিন
এতো দিনেও হয়নি জোগাড়
করেন নি ক্যান ঋণ”?
“একবারেতে নাইবা পারেন
দিবেন ধীরে ধীরে।
কয় কিস্তিতে শোধ দিতে চান
বললে আসবো ফিরে”।
“আমরা কিন্তু মহল্লার লোক
ছড়ব নাকো দাদা
তালবাহানা যতই করেন
দিতেই হবে চাঁদা”!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন