নেশার রাজ্য
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
নেশায় নেশায় রমরমাভাব
পীর ফকিরের মাজার
হেরোইন, চরস, ভাং কল্কি
খাচ্ছে হাজার হাজার।
কেউবা খাচ্ছে হুইস্কি, বিয়ার
কেউবা খাচ্ছে তাড়ি
কেউবা আবার মদ খাওয়ার পর
করছে বাড়াবাড়ি।
কেউবা আবার গাঁজা খেয়ে
চোখ করেছে লাল
খাজার নামে গাঁজা খেয়ে
কাটিয়ে দেয় তিন কাল।
নাক মুখ দিয়ে ছাড়ছে ধুঁয়ো
চুল দাড়ি সব সাদা
নেশার ঘোরে করছে নেশা
দেখছে চোখে ধাঁধা।
কেউবা আবার নেশা করে
প্রাণ খুলে গায় গান
কেউবা আবার নেশা করে
শুয়ে পড়ে টান টান।
হাড্ডিসম শরীর তাদের
চক্ষু কোটরগতো
মাথার চুলে জট বাঁধা কেউ
দেখতে জঙ্গলীর মতো।
কেউবা আবার নেঙটি পরা
গতরখানি খালি
কেউবা আবার নোঙরা ময়লা
গায়ে ধুলা বালি।
নেশায় পড়ে ছাড়ছে পেশা
ছাড়ছে দুনিয়াদারী
হর হামেশা চাচ্ছে নেশা
চায় নারে ঘর-বাড়ি।
বউ বাচ্চাদের নাইরে খবর
পায়না তারা ভাত
নেশার রাজ্যে ডুবেই আছে
কাটছে যে দিন রাত।
আমার মনে প্রশ্ন আসে
পীর আউলিয়াদের খাজা
অনেক জীবনী পড়লাম তাদের
কোথাও পেলাম না গাঁজা।
নেশাখোররা কোথায় পেল?
উত্তর পাইনা ভাই,
যুব সামাজ যে ডুবছে নেশায়
চিন্তা শুধু তাই।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন