দেশের উপকার
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আকাশ দিয়ে যাচ্ছে প্লেন
যাচ্ছে তিন জন নেতা
আমজনতা তুচ্ছ হওয়ায়
কেউ ছিল না সেথা।
দশ টাকার নোট ফেলে দিয়ে
এক নেতা কয় হেসে
"একজন লোকের উপকার হলো
অভাব বাংলাদেশে"।
এইনা দেখে আরেক নেতা
দুইখান নোট ফেলে
দুইজন লোকের উপকার হলো
ভাবছে দেলে দেলে।
দুই নেতারি কান্ড দেখে
অন্য নেতা কয়,
“একশ’ জনের উপকার করবো
এর কমে তো নয়”।
এই না ভেবে একশ’টি নোট
যেই না ফেলল নিচে
গোস্বার চোটে বলছে পাইলট,
"এসব সবই মিছে"।
"জনগণের টাকা মেরে
দু’একটা নোট দিয়ে
বড় বড় বুলি আওড়াবে
সভা মঞ্চে গিয়ে"।
এইনা বলে জানলা খুলে
ধাক্কা দিল যেই
ধরুম করে তিনজন নেতা
পড়ল নিমেষেই।
নেতা ফেলে পাইলটসাব
বলছে হেসে হেসে,
"সব মানুষের উপকার হলো
এবার বাংলাদেশে"।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন