মরণকালে অশ্রু জলে
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
তোমার কোলে মাথা রেখে
আমার জীবন মরণ হলে
ভিজিয়ে দিও শরীর খানি
ভালবাসার চোখের জলে।
আঁচল দিয়ে মুছিয়ে দিও
আমার নিথর শরীর খানি
চোখের পাতা মুদিয়ে দিয়ে
বুকের মাঝে নিও টানি।
এই জীবনে পাইনি যাহা
চাইনা তাহা যাবার কালে
রিক্ত হাতের নরম পরশ
বুলিয়ে দিও আমার ভালে।
নাইবা যদি থাকে প্রিয়
তোমার চোখে শোকের জল
সবুজ ঘাসে ছড়িয়ে দিও
হাতের চুড়ি পায়ের মল।
আঁধার ঘরে রাখবে যখন
ভুলে যেও অতীত মন
আমার দেওয়া দুঃখ ব্যাথা
আর করোনা কভু স্মরণ।
বিদায় কালে চেয়ে থেকো
না ফিরিয়ে ব্যাথার মুখ
তোমার চোখের অশ্রু জলে
হয় যেন গো স্বর্গ সুখ!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুন