মাতালের কান্ড
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মদের নেশায় মাতাল হয়ে
হাঁটছে তেড়া বেকা
রাত দুপুরে সাথে নাই কেউ
যাচ্ছে একা একা।
আবোল তাবোল বলছে কথা
গাচ্ছে বেতাল গান
ভয়ভীতিহীন হাঁটছে সদা
খাচ্ছে মুখে পান।
আইল্যান্ড নাকি বাঁকা হয়েছে
ঠেলছে ভীষণ জোরে
কি সব কথা বলছে একাই
বিষম নেশার ঘোরে।
লাইট পোস্টে হাত দিয়ে কয়,
“দাঁড়িয়ে কেন ভাই
এই রাত্রিরে কোথায় যাবে
কেউ কি সাথে নাই”?
“আয়না বাবা হাত বুলে দিই
ইতিম ছেলে বুঝি?
তোর শরীরটা ভীষণ শক্ত
এমন লোকই খুঁজি”।
“থাক বাবা তুই একা একা
আমি চললাম বাড়ি,
কাঁদিস না তুই, ঘুম পেয়েছে
তাইতো যাচ্ছি ছাড়ি”।
এর পরেতে হাঁটতে গিয়ে
পড়ল ড্রেনের মাঝে
উদোম শরীর দেখে সবাই
ফিরছে ভীষণ লাজে।
মাতাল এবার কাঁদছে জোরে
“কোথায় গেলে রেখা
কোন খানেতে পালিয়ে গেলে
আমায় ফেলে একা”?
এমন সময় বউ এসে তার
দিচ্ছে গালাগাল
বউয়ের কথায় খুশি হয়ে
হাসছে যে মাতাল।
বলছে তারে নেশার ঘোরে,
“গালিও মধুর লাগে
একা একা ভাল্লাগছে না
টেনে উঠাও আগে।”
মাতাল হলেও প্রেমিক বটে
বউয়ের কাছে কাবু
লাথি খেয়েও বেজায় খুশি
নিতাই গঞ্জের বাবু।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন