বউয়ের ফার্ম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
নতুন বউয়ের ফার্ম গড়েছে
নালু, কালুদের বাড়ি
বউগুলো ভাই বিদেশি নয়
বাংলাদেশের নারী।
নালু কালুরা পাঁচ/ছয় ভাই
একই সাথে থাকে
অনেকগুলো বউ থাকাতে
ফার্মওয়ালা যে ডাকে।
নতুন নতুন বউ দিয়ে যে
ঘর বাড়ি সব ভরা
প্রত্যেক ভাইয়ের চারটে বউ
সেইভাবে ঘর গড়া।
একটা হারায় একটা তাড়ায়
একটা রাখে লাইনে
প্রতিমাসেই করছে বিয়ে
নাই তো বাঁধা আইনে।
বিয়ের পরেই হাত তোলেরে
নতুন বউয়ের পিঠে
কথায় কথায় পিটন খেয়ে
স্বামীর স্বাদ যায় মিটে।
অল্প বয়েসি মেয়েগুলো
মারের চোটে ভাই
জীবন নিয়ে পালিয়ে বাঁচে
আঁধার রাতে তাই।
কখনও বা খাটের তলায়
লুকায় ছালা পেতে
দিনভর থাকে অনাহারে
দেয়না কেহ খেতে।
গরীব-দুঃখি মানুষগুলো
টাকার লোভে পড়ে
নিজের হাতে মেয়ে তুলে দেয়
নালু কালুদের ঘরে।
অত্যাচারে টিকতে না পায়
দিচ্ছে গলায় ফাঁসি
বউ মরাতে ভাইগুলো সব
হাসে খুশির হাসি।
ওই এলাকার মস্তান তারা
কেউ বলেনা কথা
নারীর জীবন নষ্ট হলেও
নিরব সবাই তথা।
(ছবি নেট)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন