নেশা খাই নেশাও খায়
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আমি যেমন খাচ্ছি নেশা
নেশাও খাচ্ছে মোরে
উভয় মিলে খাচ্ছি বলে
মাথাই শুধু ঘোরে।
নেশার ঘোরে হাঁটতে গেলে
পাইনা দেহে বল
আস্তে আস্তে দেহের মাঝে
হচ্ছে রক্ত জল।
হাড্ডি-মাংস শুকিয়ে যাচ্ছে
যাচ্ছে চাপা বসে
নাদুস-নুদুস শরীর খানা
পড়ছে খসে খসে।
চোখগুলো যে কোটোরগত
শুকনা দু’টি ঠোট
কথায় কথায় খুকখুকিয়ে
কাসি হয় একচোট।
সারা দিনমান ঘুষঘুষিয়ে
হচ্ছে দেহে জ্বর
তার পরেতেও মরণ নেশা
খাচ্ছি নিরন্তর।
উঠলে নেশা হুশ থাকে না
মাথাই শুধু ঘোরে
দুই চোখেতে আঁধার দেখি
যাচ্ছি বুঝি মরে?
যাচ্ছি মরে মরণটাকে
জাপটে ধরে খাচ্ছি
উভয় মিলে খাচ্ছি বলে
ধ্বংসের মজাই পাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন