ময়রাওয়ালা বড়ই ত্যাদর
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ধুত্তোরি ছাই পাই কি না পাই
গোয়াল বাড়ির দধি
এক চুমুকে খেয়ে ফেলতাম
পেতাম হাঁড়ি যদি।
গপ্-গপা-গপ্ গিলে ফেলতাম
মিষ্টি-মন্ডা-ছানা
খাওয়ার সময় থামবো নাতো
যতই করুক মানা।
খস্-খসা-খস্ মিষ্টিগুলো
চিবিয়ে নিয়ে মুখে
পানি দিয়ে গিলে ফেলবো
ঢেকুর তুলবো সুখে।
মনে মনেই খাচ্ছি মিষ্টি
মিছাই নাড়ছি মুখ
কল্পনাতেই মিষ্টি খেয়ে
পাচ্ছি অনেক সুখ।
এমন সময় মুখ নেড়েছি
সেইটা দেখে ভাই
ময়রাওয়ালা বলল হেঁকে
‘মিষ্টির পয়সা চাই’।
বললাম তারে, ‘কিসের পয়সা
খাইনি ছুঁইনি কিছু
তারপরেতেও পয়সার জন্যে
ঘুরছেন পিছু পিছু’?
বলল তখন ময়রাওয়ালা,
‘চেয়ে দেখেছিস যখন
তাতেই যে তোর মিষ্টি খাওয়ার
হয়েছে অর্ধেক ভোজন’।
‘তাড়াতাড়ি দে টাকা দে
করিস না বদনাম
খাসনি দেখে পুরো চাই নি
চাচ্ছি অর্ধেক দাম’।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন