গাঞ্জাখোর মামা
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ওরে মামা জলদি থামা
নছিমনের গাড়ি
মামী নাকি যাচ্ছে চলে
তাদের বাপের বাড়ি।
চাল ডাল সব নিয়ে নিয়েছে
কুমড়ো গন্ডা চারি।
রান্নার চুলা ভেঙে ফেলেছে
শুন্য ভাতের হাড়ি।
গাড়ি ঘোড়ায় কাজ হবেনা
যাওনা এসব ফেলে
তিন দিন তুমি বাড়ি ফেরনি
কেমন বাপের ছেলে!
শ্বশুর মশায় আসলে পরে
হাতের কাছে পেলে
নির্ঘাত এবার পাঠিয়ে দিবে
হাকিমপুরের জেলে।
বলছে মামা, শোনরে ভাগ্নে
কেমনে যাব বাড়ি
তিনদিন হলো ভাত খাইনি
খেয়েছি গাঞ্জা, তাড়ি।
আগামী পরশু নিয়ত করেছি
যেমন করেই পারি
তিন কেজি চাল আনব কিনে
গাঞ্জার নেশা ছাড়ি।
তোর মামীকে নিষেধ করিস
যায়না যেন ছেড়ে
নইলে কিন্তু রাগের মাথায়
দিবই আমি তেড়ে।
তা যদি না পারি ভাগ্নে
করব মাথা নেড়ে
আজকাল দেখি তোর মামীটা
অনেক গেছে বেড়ে।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন