কুকুরের বড় খাওয়া
১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মোল্লা বাড়ি চলছে খাওয়া
পোলাও-কোরমা কত
সঙ্গে আরো রোষ্ট-রেজালা
খাচ্ছে ইচ্ছেমতো।
বিয়ের দাওয়াত খাচ্ছে সবাই
কেউ কিছু না খেলে
সেই খাবারটা নিচ্ছে না কেউ
দিচ্ছে তখন ফেলে।
সেই খাওয়াতে আসছে কুকুর
সঙ্গে কুকুর ছানা
হড্ডি-গুড্ডি ফেলনা খেতে
কেউ করে না মানা।
খেতে খেতে কুকুর ছানা
পারছে না তো আর
“পেট ভরেছে আর খাব না",
বলছে যে বার বার।
মা বলতেছে, “একটু দাঁড়া,
বড় খাবার আছে,
এই খাবারটা না খেলে পর
আফসোস করবি পাছে”।
এই না বলে শিশুর পাতে
মুখটা দিল যেই
কুকুর ভয়ে ছোট্ট শিশু
কাঁদছে নিমিষেই।
মোল্লা মশায় কাছেই ছিল
দিল লাঠির বাড়ি
আঘাত পেয়ে বলছে কুকুর,
“আয়না তাড়াতাড়ি”।
কুকুর ছানা বলছে মাকে,
“বড় খাওয়া কই?"
মোল্লা মশাই পেটন দিয়ে
করতেছে হইচই।
মা বলেতেছে শোনরে বাছা,
“আর যাবে না পাওয়া
সব শেষেতে লাঠির বাড়ি
এটাই বড় খাওয়া”।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন