বাচ্চা ও লাশ
২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামাণিক
চোর, ডাকাত আর পুলিশ মরেছে
সাথে মরেছে নেতা
চার জনেরই বাচ্চাগুলো
জটলা করছে সেথা।
চিৎকার করে কাঁদছে সবাই
বাবা বাবা বলে
বাবা যে তার মারা গিয়েছে
নিচ্ছে না তাই কোলে।
চোর ডাকাত আর পুলিশ কিনা
বুঝে না তো কিছু
বাবার আদর পাওয়ার জন্য
হাঁটছে লাশের পিছু।
লাশগুলোকে যেই দিকে নেয়
সেই দিকে যে যায়
হাত বাড়িয়ে ডেকে ডেকে
অবুঝ চোখে চায়।
থানার পুলিশ বড়ই কঠিন
দিচ্ছে তাদের তেড়ে
দূরে থেকেই তারা সবাই
কাঁদছে গলা ছেড়ে।
কোন পেশাতে কে ছিল রে
বাচ্চারা কি বোঝে?
তারা সবাই বাবার কাছে
আদর সোহাগ খোঁজে।
চোর, পুলিশ আর নেতা নয় কেউ
এখন সবাই লাশ
এই নামেতেই এখন তাদের
হবে কবর বাস।
মরার পরে সবাই সমান
ভিন্ন পেশার লোক
বিশ্ব জুড়ে বাচ্চাগুলোর
তাই তো সমান শোক।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন