গোয়ালন্দের ডাল
২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শত বছরের অধিক হবে
গোয়ালন্দের ঘাট
চলছে সদাই লঞ্চ স্টীমার
যায়নি চুকে পাট।
মালিক-মহাজন কুলি-মজুর
এপার ওপার যায়
যাওয়ার সময় লাগলে ক্ষুধা
হোটেলগুলোয় খায়।
পদ্মা নদীর ইলিশ ভাঁজা
পাংগাস মাছের পেটি
চিংড়ি মাছের দোপিয়াজি
খায় সায়েবের বেটি।
ছোট মাছের চচ্চরি আর
বোয়াল মাছের ঝোল
একবার যদি খান সেখানে
ছাড়বেন মায়ের কোল।
মুরগী, খাসি সবই আছে,
আছে বেগুন ভাজা
গরুর ভুনা শাক-সব্জি
সবই পাবেন তাজা।
এমন স্বাদের তরকারী সব
যায়না কভু ভোলা
সাজিয়ে রাখে সব দোকানে
ঢাকনা ছাড়া খোলা।
মাছের সাথে যা কিছু খান
নাই তো কোন বাধা
কিন্তু যখন ডাল খাবেন ভাই
শত বছরের রাঁধা।
নতুন ডাল রান্না করে
সেই ডালের সাথে
আগের দিনের বাসি ডাল
দিচ্ছে ঢেলে তাতে।
এমনি করে যুগ যুগ ধরে
চলছে সেথায় রান্না
জিজ্ঞেস করলে বলে দেবে রে
বুড়ো বাবুর্চি পান্না।
পরশু তরশু যখনি খান
কিংবা আগামী কাল
কোন দিনই শেষ হবে না
গোয়ালন্দের ডাল।
শত বছরের পুরানো ডাল
যদি খেতে চান
এখনি ভাই লঞ্চ পারাপার
গোয়ালন্দে যান।
(সংশোধিত রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন