তিন শ'র চেয়ে চারানা বড় (ব্লগে পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে)
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
অনেক কষ্টে জমিয়ে টাকা
দিয়ে চেঙটুর হাতে
বলছে স্ত্রী কিনবে ছাগল
আয় হবে যে তাতে।
ছাগল কিনতে চলল চেঙটু
মাথায় চটের বস্তা
রাস্তায় যেতে চিন্তা করে,
‘কিনবো ছাগল সস্তা’।
তিন শ' টাকায় ছাগল কিনে
উল্টা পাশে দেখে
হাট ইজারাদার রশিদ বইয়ে
চারানা খাজনা লেখে।
মনে মনে বলল চেঙটু,
আমার টাকার ছাগল
চারানা পয়সা খাজনা দিব,
আমি কি আর পাগল?
এই না ভেবে ছাগলটাকে
নিল বস্তায় ভরে
বস্তাটা সে ঘাড়ে ফেলে
চলল খুবই জোরে।
রাস্তায় কেহ জিজ্ঞেস করলে
দিচ্ছে তারে ধমক
চেঙটু মিয়ার স্বভাব দেখে
লাগছে সবার চমক।
বাড়ি এসে ডাক দিয়ে কয়,
এলাম ছাগল কিনে,
বস্তায় ভরে ছাগল এনেছি
হাটের খাজনা বিনে।
চেঙটুর বউয়ে বস্তা খুলতেই
চক্ষু ছানাবড়া
বস্তার ভিতর ছাগল ঠিকই
কিন্তু আস্ত মরা।
কাঁদছে বসে চেঙটুর বউ,
‘এ কি আমার জ্বালা!
পাগল এনেছে মরা ছাগল,
মরা কি যায় পালা’?
বলছে চেঙটু হাত নাড়িয়ে,
করিস না হইচই
বিনা কারণে ছাগল মরেনি
সেই কথাটা কই।
নিজের টাকায় ছাগল কিনে
খাজনা দিবার ভয়ে
বস্তার ভিতর ছাগল ভরে
এলাম ঘাড়ে লয়ে।
বস্তার মুখ বন্ধ থাকায়
ছাগল গেছে মরে
মরছে যখন লাভ হবে কি
কান্নাকাটি করে?
তিন শ' টাকার ছাগল মরলেও
করিস না আর দুষী
চারানা পয়সা খাজনা দেইনি
তাতেই আমি খুশি।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন