ইনশআল্লাহ এবং পকেটমার
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আশান মিয়া যাচ্ছে হাটে
কোরবানীর গরু কিনতে
রাস্তায় অনেক বিপদ-আপদ
তাইতে বড় চিন্তে।
“কোথায় যাচ্ছ?” মৌলবী সাব
জিজ্ঞেস করল ডেকে,
“গরু কিনতে যাচ্ছি হাটে”
বলল আশান হেঁকে।
বলল হুজুর, “যাচ্ছ হাটে
‘ইনশআল্লাহ’ বলো,
আল্লাহ তা’লার নামটি নিয়ে
হাটের দিকে চলো”।
“অনেক কাজে ‘ইনশআল্লাহ’
বলতে হয়রে ভাই
নইলে দেখবে রাস্তাঘাটে
অনেক কিছুই নাই”।
“এই কথাটি না বললে পর
কি আর হবে ক্ষতি?
আজকেই সেটা করব প্রমাণ”,
বলল হুজুরের প্রতি।
“ইনশআল্লাহ ছাড়াই মোরা
কিনব গরু হাটে”
দম্ভ ভরে বলল আশান
উজান পুরের মাঠে।
সন্ধাকালে ফিরছে আশান
গরু নাই তার হাতে
ভাগ্যক্রমে আবার দেখা
ওই হুজুরের সাথে।
বলল হুজুর, “আশান মিয়া
কেমন গরু কিনলে?”
বলল আশান চমকে উঠে,
“কেমনে আমায় চিনলে”!
“ইনশআল্লাহ হাটে গিয়েছি
গরু দেখেছি মেলা
অনেক গরুর দাম করেছি,
ভাগ্যের একি খেলা”!
‘দাম ঠিকঠাক ‘ইনশআল্লাহ’
ছিল অনেক টাকা,
‘ইনশআল্লাহ’ হাত দিয়েছি
পকেট পুরোই ফাঁকা’।
“পকেট মারে টাকা নিয়েছে
গরু হয়নি কেনা,
‘ইনশআল্লার’ কেমন মরতবা
এবার হলো চেনা”।
মৌলবী কয়, “ইনশআল্লাহ
বললে অনেক শত,
যাবার সময় এই কথাটি
একবার বললেই হতো”।
(ছবি ইন্টারনেট -- রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন