মুখের রুচি উল্টে গেছে
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
দেখলাম সেদিন দম্পতি এক
রেস্তোরাতে বসে
হরেক রকম ভর্তা দিয়ে
ভাত খাচ্ছে জোশে।
বাম পাশেতে বাচ্চা দু’টি
তারাও সাথে বসা
খাচ্ছে যেন এমন খাবার
গরীব মানুষের দশা।
কিন্তু তারা গরীব নয় তো
ধনীদের সন্তান
এক বসাতে অনেক খেলেও
পড়বে নাকো টান।
তারপরেতেও খাচ্ছে তারা
ভর্তা-ভাজি-ডাল
শুটকী ভর্তার ঝালের চোটে
চোখ করেছে লাল।
টাকি ভর্তা, চিংড়ি ভর্তা
কলা ভর্তার সাথে
শুকনা মরিচ আগুন পোড়া
তাও নিয়েছে পাতে।
কালি জিরা, কচু ভর্তা
পটল ভর্তাও আছে
তিলের ভর্তা খাওয়ার পরে
স্বাদ নাই আর মাছে।
ভর্তা, ভাজি, ডালের স্বাদে
বউয়ের তৃপ্তির হাসি
মরিচ খেয়ে স্বামী বেচারা
করছে কাশাকাশি।
বুঝতে পেলাম মানুষ জনের
উল্টে গেছে রুচি
আগের মত স্বাদ নাই আর
পোলাও, কোর্মা, লুচি।
জামগড়া
সকাল ১০টা
১০-০৯-২০১৬ইং
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন