শ্মশান ঘাটের ভুত
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শহর থেকে রাত দুপুরে
নেতাই যাচ্ছে বাড়ি
নাই তো সাথি একা একা
তাই তো তাড়াতাড়ি।
গোকুল গাঁয়ের পশ্চিম পাশে
বিশাল একটা মাঠ
মাঝখানেতে জলির বিলে
আছে শ্মশান ঘাট।
শ্মশান ঘাটের কাছে যেতেই
দুইখান হাত মেলে
দাঁড়িয়ে আছে লম্বা হয়ে
শম্ভুনাথের ছেলে!
শম্ভুনাথের ছেলে সে তো
আগেই গেছে মারা
জোস্না রাতে এইটা দেখে
ভয়েই দিশে হারা!
ভয়ে ভয়ে বলল তারে
কোথায় তুমি থাকো
রাত দুপুরে মাঠের মাঝে
খুঁজছো নাকি কা’কো?
শম্ভুনাথের ছেলে তখন
কাঁধে হাতটা রাখি
বলল হেসে মরার পরে
শ্মশান ঘাটেই থাকি।
যেই না বলা অমনি নেতাই
পড়ল মাটিত নুয়ে
জ্ঞান ফেরার পর তাকিয়ে দেখে
হাসপাতালে শুয়ে।
বলল ডাক্তার কেমন করে
এমন আপনার হলো
নেতাই তখন বিড়বিড় করে
শম্ভু শম্ভু বললো।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন