ঘটকের দ্বিগুণ কথা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঘটকালী ভাই মহান পেশা
নাই কোন এর জবাব
সব কথাকে দ্বিগুণ বলা
ঘটকগুলোর স্বভাব।
অনেক সময় তাদের জন্যই
উল্টাপাল্টা হয়
অসমদের সমান করতে
অনেক কথা কয়।
মেয়ের পক্ষ দেখতে গেলো
গাঁও গেরামের ছেলে
দেখার পরে অনেক প্রশ্ন
করছে দেলে দেলে।
গার্জিয়ান কয়, বলো তো বাপ,
বাবার জমি কত?
বলছে ছেলে, খুব বেশি নয়
বিঘা নয়ের মত।
ঘটক শুনে রাঙা চোখে
ক্ষেপলো যে দ্বিগুণ
ছেলের কথা উড়িয়ে দিয়ে
বলল কয়েক গুণ।
দাড়ি নেড়ে বলল জোরে
বলছে সে তো কম
নব্বই বিঘায় সকাল বিকাল
হাল চলে হরদম।
তিনটা ঢেঁকি তিন বেলাতে
বেগুন ছানা করে
খাল পুকুরে চার পাঁচজন
মাছই শুধু ধরে।
চাকর বাকর হিসাব ছাড়া
ক্ষেত খামারে খাটে
তিন চারজন বাজার করতে
থাকে হাটে ঘাটে।
ইহার পরে গার্জিয়ান কয়,
কোন ক্লাসে পড়
এইটা শুনে ছেলে এবার
কাঁপছে থরোথরো।
কাঁপতে কাঁপতে বলল শুধু
আইএ ক্লাসে পড়ি
এই কথাটায় ঘটক মাশায়
উঠল তড়িঘড়ি।
বলল হেসে, লজ্জায় ছেলে
সবকিছু কম কয়
ছাত্র ভালো আগামী বছর
এমএ পাশ হয় হয়।
এইটা শুনে সরল ছেলে
খুকখুক কাসি দিলে
তাকিয়ে থাকে মেয়ের বাবা
পরস্পরে মিলে।
একজন বলল, বাবাজির কি
হয়েছে ঠান্ডা কাসি
ঘটক এটাও দ্বিগুণ বলায়
উঠল সবাই হাসি।
‘কাসি কি গো যক্ষ্মা হবে’
যেই না ঘটক বলল
তিড়িং করে লাফিয়ে উঠে
মেয়ের বাবা চলল।
সব ঘটকই দ্বিগুণ দ্বিগুণ
জমির হিসাব দেয়
কাসিটাকে যক্ষ্মা বললে
কেউ কি মেনে নেয়?
ঘটক সাবের দ্বিগুণ কথায়
বিয়ে গেল ভেঙে
ছেলের বাবা লাঠি হতে
লড়কে এবার লেংগে।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন