থাকবো না ঘরজামাই
০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বাবর আলী বেকার মানুষ
ঘর জামাই যে থাকে
উঠতে বসেত হর হামেশা
নাজেহাল করে তাকে।
বউয়ের নামটি কানন বিবি
প্যান প্যানানো স্বভাব
ভাল কথা জিজ্ঞেস করলে
ধমকটা তার জবাব।
ঘর-বারান্দা মোছামুছি
করবে সারাক্ষণ
বিছনায় কেহ বসলে পরে
বাঁধবে মহা রণ।
বড়রা কেউ ধমক দিলে,
যায় সে মহা ক্ষেপে
ভয়ে ভয়ে স্বামী বাছাধন
বলেন কথা মেপে।
বাসায় কভু লাগলে দ্বন্দ
করবে আজব কান্ড
আছাড় মেরে ভাঙবে গ্লাস
ফেলবে ভাতের ভান্ড।
এসব দেখে ভাইয়ের বউয়ে
পালায় বাপের বাড়ি
যায় সে ফেলে মাছ তরকারী
চুলার উপর হাঁড়ি।
ঝগড়া লাগলে হয়না রান্না
থাকে চুলা বন্ধ
বাজার করলেও লাভ হয় না
গলে পঁচে হয় গন্ধ।
ঘর বিছানা সব থাকাতে
বাইরে কাটায় রাত
সারা রাত্র ঘুম হয় না
মশাদের উৎপাত।
বিড়বিড় করে বলছে স্বামী,
‘কেমন বিপদে আছি,
একটি বউয়ের জ্বালাতনে
ঘোড়ার মতন নাচি’।
আর সইবো না এমন জ্বালা
এই রাতটার পরে
ধমক দিয়ে বলবো কথা
ভীতু হবো না ডরে।
বলবো তারে আঙুল তুলে
উচ্চ গলায় ডেকে
ভালোভাবে বলবে কথা
নইলে যাবো বেকে।
বেকার হলেও তুচ্ছ নই তো
তাই তো বলে যাই
আর একটা দিন ধমক দিলে
থাকবো না ঘরজামাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন