ইলেকশনের বাংলা মডেল
১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আমেরিকানদের কান্ড দেখে
পারছি না আর হেসে
তারাও দেখি ভাঙচুর করছে
ইলেকশনের শেষে।
আগে ছিল এই ঘটনা
মোদের দেশে নিত্য
মারামারির ধরন দেখে
চমকে উঠত চিত্ত।
সেই কারণে আমরিকানরা
ছিল সভ্য জাতি
বিশ্ব জুড়ে তাদের নিয়ে
করতো মাতামাতি।
বাংলাদেশটা তাদের কাছে
তখন ছিল তুচ্ছ
মাতব্বরী ভাব দেখিয়ে
নাড়তো খালি পুচ্ছ।
ট্রাম, হিলারীর ইলেকশনে
উল্টে গেছে সব
ভাঙচুর-মিছিল চলছে হরদম
করছে কলোরব।
বাংলাদেশের মতই তারা
নানা কান্ড করছে
মাঝে মাঝে ইটের টুকরা
ঘর-বাড়িতে পড়ছে।
মনে হচ্ছে মোদের দেখে
ওরা এখন শিখছে
বিশ্ব জুড়ে সেই কথাটা
পত্রিকাতে লিখছে।
আগে ছিল ওরা মডেল
এখন হলাম মোরা
ইলেকশনের বাংলা মডেল
চলছে বিশ্বজোড়া।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন