ছাদভোজন
১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বনভোজন তো অনেক খেলাম
ছাদভোজনটা বাকি
যেই ছাদের পর ভোজন হবে
সেই দালানেই থাকি।
কাশেম, কুতুব চাঁদা উঠালো
ছাদে হবে খাওয়া
রোষ্ট রেজালা সবই থাকবে
থাকবে খোলা হাওয়া।
ছাদের উপর ইট বিছিয়ে
চলছে মজার রান্না
ধোঁয়ার চোটে নাস্তানাবুদ
রাঁধুনির তাই কান্না।
এক পাশেতে ছামিয়ানা
নিচে রঙিন চাদর
হঠাৎ করে ধরল টেনে
বেওয়ারিশ এক বাদর।
সবাই টানে উপর দিকে
বাদর টানে নিচে
প্যারাত করে ছিঁড়ল চাদর
বাদরে দাঁত খিচে।
মুখটি বেজাড় কাশেম মিয়ার
অর্ধেক চাদর হাতে
খাওয়ার সময় কাউয়া এসে
ঠোকর দিল পাতে।
কাশেম চিল্লায় ছেই ছেই
কুতুব করে ধুর ধুর
কাকের পাখার বাতাস লেগে
গ্লাস ভাঙে চুড়মুড়।
কুকুর বিড়াল নাইরে তবু
সবাই করছে হই হই
ছাদভোজনে ভীষণ মজা
চলছে দারুণ হইচই।
বনভোজন আজ বনে নয়রে
করছে সবাই ছাদে
ছাদভোজনের পরে দেখবেন
ভোজন হবে চাঁদে।
ভোজন কথা ঠিকই থাকবে
নামটা হবে ভিন্ন
দু’দিন পরে দেখতে পাবেন
কত ভোজনের চিহ্ণ।
(রিপোষ্ট)
ছবি ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন