রোহিঙ্গাদের রক্ত লালে
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রোহিঙ্গাদের রক্ত দিয়ে
ধরার মাটি লালে লাল
পুত্র শোকে ভাইয়ের দুখে
মানব হৃদয় বেসামাল।
জ্বলছে আগুন ঘরবাড়িতে
জীবন্ত সব পুড়ছে লাশ
অনাহারে সন্তান মরে
দেশের বুকে বিষম ত্রাস।
অত্যাচারের চরম সীমায়
ওই দেশের ওই নাসাকা
মারের চোটে জান বাঁচে না
সেই দেশে কি যায় থাকা?
নৌকায় চড়ে দিচ্ছে পাড়ি
ভারত কিংবা বাংলাদেশ
কুলহারা ওই পাথার মাঝে
জীবন যৌবন করছে শেষ।
তারপরেতেও ঠাঁই মেলে না
স্রোষ্টার সৃষ্টি ধরার পর
মানুষ হয়েও নয়রে মানুষ
কোথাও তাদের নাইরে ঘর।
দিক দিগন্তে নিষ্ঠুরতা
মানাবাধিকার কোথাও নাই
ধর্মের দোহাই চলছে শুধু
বিশ্বজুড়ে তাহাই পাই।
তোমার সৃষ্টি তোমার ধরা
হে বিধাতা! প্রশ্ন তাই
কোন কারণে মানব জাতি
বিশ্ব জুড়ে পায় না ঠাঁই?
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন