বড় আর ছোট ভিক্ষুক
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভিক্ষা চাইতেই ধমক খেয়ে
বলছে ভিক্ষুক মশাই,
কাতর কণ্ঠে হাত পাতিয়ে
দুইটি টাকা খসাই।
পেটের দায়ে ভিক্ষা করি
পাই যে মুষ্ঠির চাল
তাইতে তোমরা তুচ্ছ ভেবে
করছো গালাগাল।
সরকারও তো ভিক্ষা করে
পায় না যখন গতি
ঐ ভিক্ষাটা মেরে দিয়েই
অনেক কোটিপতি।
বিদেশ গিয়ে ভিক্ষা করে
অনেক লোকে ভাই
আসার সময় মডেল সাজে,
আমরা খবর পাই।
ওই টাকাতে বানায় বাড়ি
আকাশ চুম্ভি করে
ওদের কাছেই ভিক্ষা চাইলে
ধমকায় জোরেসোরে।
কেউবা আবার ভিক্ষার টাকায়
আনে রঙিন গাড়ি
তাদের কাছে ভিক্ষা চাইলে
ফট করে দেয় বাড়ি।
কিন্তু যখন ছিনতাইকারী
ছুরি ধরে বুকে
লক্ষ টাকা দেয়ার পরও
ল্যাঠা যায় কি চুকে?
মন্ত্রি, এমপি ওই টাকাতে
বসায় যখন ভাগ
তখন কি আর তোমরা সেথায়
করতে পারো রাগ?
তোমরা যখন ভিক্ষা কর
তখন লাগে ভালো
আমরা চাইলেই মেজাজ গরম
মুখটা কর কালো।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন