নামের উল্টো
৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ধন মিয়ারা ভাত পায় না
ফকির মিয়ার দালান
সওদাগরের নাইরে টাকা
ভিক্ষু মিয়ার চালান।
কাঙাল মিয়া বাঙাল বটে
কোটি টাকার মালিক
ভুঁইয়া গোষ্ঠির নাইরে জমি
বেচে চড়ুই, শালিক।
রাজা মিয়া গাঁজা বেচে
বাদশা মিয়া মুঠে
সম্রাট হলো কুলি মুজুর
খাদ্য নাহি জুটে।
জজ মিয়ারা সন্ত্রাস করে
উকিল মিয়া চোর
ফ্যালানীরা ঘুমায় খাটে
রানীর ভাঙা দোর।
ইজ্জত আলী বেইজ্জত হয়
ভোম্বল মিয়া চতুর
আক্কেল আলীর বেক্কেল স্বভাব
লক্ষী রানী ফতুর।
ভোলা মিয়া ভুল করে না
পাগলা কানাই ভালো
কালা মিয়ার লাল চেহারা
লালটু মিয়া কালো।
বুদ্ধি মিয়া আস্ত পাগোল
ঋষি নয়রে ধ্যানী
চোট্টা মিয়া চোর নয় রে
জ্ঞান মিয়া নয় জ্ঞানী।
শোনা মিয়া কানে শোনে না
বোবায় কথা বলে
হোন্ডা মিয়া গুন্ডা নয় রে
মগার মত চলে।
নাম শুনেই সব চমকে উঠি
নামে নয়রে ধর্ম?
নামের উপর যায় না পাওয়া
ভালো-মন্দ কর্ম।
নাম পদবী যাহাই হোক না
বাস্তবে তা ভিন্ন
নামের সাথে বাস্তব খুঁজলে
পাওয়া যায় তার চিহ্ণ।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন