ভেজালের ভেজাল খাঁটি
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মোমিন মিয়া হাটে গেলেন
খাঁটি জিনিস কিনতে
কোথা পাবে খাঁটি জিনিস?
মনে বড়ই চিন্তে।
এই বাজার সেই বাজার
অনেক বাজার ঘুরে
রামা দাসকে খুঁজে পেলেন
ঘাটের কিছু দুরে।
রামা বাবু গায়ে কাবু
খাঁটির কথা শুনে
কথা কিছু বলে দিলেন
তাও গুনে গুনে।
’খাঁটি জিনিস চাও ভাই
খাঁটি তো আর নাই
ভেজালের ভেজাল খাঁটি
তাই শুধু পাই।
পাত্র খাঁটি, গরু খাঁটি,
দুধ খাঁটি নয়
খাঁটি দুধ খেলে এখন
আমাশা রোগ হয়।
খাঁটি মাছে মাছি পড়ে
পঁচে যায় ত্বরা
ভেজাল মাছ পঁচে নাতো
রাখলে মাস ভরা।
আমে ভেজাল, জামে ভেজাল
ভেজাল আরো কলা
ভেজাল কচু খেলে পরে
চুলকায় না আর গলা।
ভেজালে ভেজালে ভাই
পেট গেছে সয়ে
সব খাদ্যেই ভেজাল থাকে
মুড়ি, চিড়া, খৈয়ে।
খাঁটি হলো ভেজাল এখন
ভেজাল হলো খাঁটি
সারের কারণে ভাই
ভেজাল দেশের মাটি।
খাঁটি চান? খাঁটি দিতে
বুকটা উঠে কেঁপে
খাঁটি খেয়ে পেট ফাঁপলে
ধরবেন টুটি চেপে।
তাইতো এখন খাঁটি জিনিষ
দিতে চাইনা আর
খাঁটি দিলে নিত্য নিত্য
খেতে হয় যে মা’র।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন