আমের জাত
১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
জৈষ্ঠ্য মাসে আমের মেলায়
কিনতে গেলাম আম
আম দোকানী দাঁত কেলিয়ে
চাইলেন হরেক দাম।
বললাম তারে, “এমন হরেক
দাম হলো ক্যান ভাই?”
“অনেক জাতের আম এনেছি
দাম হয়েছে তাই”।
“কি জাতের আম বলেন দেখি”?
আমার প্রশ্ন শুনে,
ঝুড়ির পরে ঝুড়ি দেখিয়ে
বলছেন গুনে গুনে।
গুড়, চিনি আর খাজা, বাতাসা
মধু, মিসরী ভোগ
সব আমেরই নামের সাথে
ভোগ করেছে যোগ।
ফজলি, ন্যাংড়া, চ্যাপ্টা, চোষা,
হাঁড়ি, পাতিল ভাঙ্গা
হাজার রকম নাম শুনে মোর
মন হলো না চাঙ্গা।
সত্য মিথ্যা মিলিয়ে নিয়ে
যাচ্ছে শুধু কয়ে
কথার চোটে মহা বিরুক্ত
তবুও যাচ্ছি সয়ে।
অনেক শুনে বললাম তারে,
“এবার থামেন ভাই,
টক ভোগ আর পাইনসা ভোগ
এই নামের আম চাই”।
আম দোকানি তাকিয়ে থেকে
বললেন বাঁকা হেসে,
“আমার জন্মে এমন নাম তো
শুনিনি এই দেশে”।
বললাম তারে, “এই দু’টা ভোগ
জন্মে শোনেন নাই
হাজার রকম ভোগের আম
কোথায় পেলেন ভাই”?
আমার কথায় আম দোকানী
করলেন বড় চোখ
নিঃশ্বাস ছেড়ে বললেন শুধু
“আপনি আচ্ছা লোক”।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন