চিকনগুনিয়ার জ্বালা
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চিকনগুনিয়া নামটা শুনে
হাসি পেয়েছে কত
জ্বর হওয়ার পর বুঝতে পেলাম
সহজ নয়রে তত।
জ্বর হলে পর গা ব্যাথা হয়
কম বেশি ভাই জানি
জ্বরের সাথে মাথা ব্যাথা
এটাও সবাই মানি।
কিন্তু যদি জ্বরের চোটে
গিরায় করে ব্যাথা
লাভ হয় না ভাই গায়ের পরে
দিলেও মোটা খ্যাতা (কাঁথা)।
হাঁটতে চলতে মনে হয়রে
জীবনটাই বুঝি নষ্ট
টয়লেট গিয়ে উঠা-বসায়
হায়রে একি কষ্ট!
হাঁটুর ব্যাথায় কোমর বাঁকা
দেয়াল ধরে হাঁটা
উঠতে গেলেই উঁহু উঁহু
ছিঁড়ে যেতে চায় পা’টা।
গা ঘিন ঘিন মুখ রুচিহীন
পানিও লাগে তিতা
তিন দিন জ্বরে মনে হয়রে
জীবনটাই বুঝি বৃথা।
এমন জ্বরে যে পড়েছে
সেই বোঝে এর মর্ম
ব্যাথার চোটে জান বাঁচে না
কে করে ভাই কর্ম?
জ্বর হলে পর হাঁটু ব্যাথা
জন্মে শুনি নাই
কিন্তু এবার সেই জ্বরেতে
ভুগতে হলো ভাই।
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন