নামায, টুপি কোনটা বড়?
০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শুক্রবারের জুমার নামায
দূরের গাঁয়ে গিয়ে
সাথে ছিল অনেক লোকজন
ছিল ভাস্তের বিয়ে।
পাড়া গাঁয়ের মসজিদ বটে
ভাঙা টিনের ঘর
দাঁড়িয়ে গেলাম বালু মাখানো
ছিঁড়া ছালার পর।
পাশেই ছিল এক নামাযি
খুবই গরীব লোক
জামা, লুঙ্গি সবই ছিঁড়া--
আটকে গেল চোখ।
উঠছে বসছে নামায পড়ছে
মাথায় ছিল না টুপি
খোতবা পড়তে হুজুর মশাই
দেখছেন চুপি চুপি।
খোতবা শেষে বলল কেসে,
“কি গো আসান ভাই?
জুম্মার দিনেও নামাজেতে
সুন্নত মাথায় নাই।”
“আজকেও দেখি নামাজ পড়তে
এলেন টুপি ছাড়া?”,
টুপির জন্য হুজুর মশাই
দিচ্ছেন তাকে তাড়া।
কথা শুনে গরীব লোকটি
পেল ভীষণ শরম
তারপরেতেও হুজুর মশাই
বলছে কথা গরম।
হুজুর মশাইর ভাবটা দেখে
বললাম বিনয় করে,
“টুপি বড় না নামায বড়?"
পড়লেন হুজুর ঘোরে।
মুসুল্লিরা আমার কথার
জাবাব চাইল যখন
বিপদ দেখে হাদীস দ্বারা
বুঝায় হুজুর তখন।
হাদীস শুনে বললাম তারে,
“কোনটা হেথায় বড়”?
হুজুর মশাই উল্টাপাল্টা
বুঝালো তারপরো।
“টুপি ছাড়া নামায হবে না
হাদীস কি তাই বলে”?
প্রশ্ন শুনে হুজুর মশাই
আরো দ্বিগুণ জ্বলে।
আবার বললাম, “রোজ হাশরে
কোনটার জবাব আগে”?
হুজুর তখন নাময পড়তে
দাঁড়িয়ে গেলেন রাগে।
বুঝতে পেলাম হুজুর মশাই
মোটেই মক্তব পাস
ফরজ, সুন্নত গোল পাকিয়ে
দেয় ইসলামের বাঁশ।
এমন অনেক হুজুর আছেন
অল্প কিছু জানে
ফরজটাকে হালকা করে
সুন্নত ধরে টানে।
(ছড়াটি সংক্ষিপ্ত)
ছবি ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন