বানের জলে যাচ্ছে ভেসে
১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
উজান থেকে পানি আসায়
সবই যাচ্ছে ভেসে
কান্নাকাটি হায়মাতম আজ
সারা বাংলাদেশে।
কেউ উঠেছে ঘরের চালে
কেউবা বাঁধের পর
কেউবা আবার ভেলায় বসে
পাহাড়া দিচ্ছে ঘর।

একটু খানি উঁচু পেলেই
সবাই নামছে সেথা
কার জায়গা আর কেবা মালিক
খবর রাখে কে তা।
জান বাঁচাতে সবাই ব্যস্ত
এক জায়গাতে ঠাঁই
হিন্দু-মুসলিম ধনী-গরীব
জাত-পাত কিছু নাই।
অনাহারে ভুগছে সবাই
খাবার কিছু পেলে
লঙর খানার খাবার খাচ্ছে
লজ্জা-শরম ফেলে।

মরছে মানুষ মরছে শিশু
পানির তলে পড়ে
শিশু হারিয়ে বাপ-মাগুলো
কাঁদছে জোরে জোরে।
শ্মশান, কবর নাইরে কোথাও
সবই একাকার
ইচ্ছা থাকলেও লাশগুলি আজ
হচ্ছে না সৎকার।
কঠিন বাস্তব সামাল দিচ্ছে
কি আর করবে ভাই
এমন বাস্তব অনেক লোকে
জন্মে দেখে নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন