মাইছা ভূতের পাথার
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বাজার থেকে হারু সর্দার
বড় ইলিশ কিনে
রাত দুপুরে ফিরছে বাড়ি
সঙ্গী-সাথী বিনে।
খ্যাংড়া মাঠে আসার পরেই
পিছন থেকে ডেকে
ফিসফিসিয়ে বলছে কথ--
হারু বলছে, কে কে?
গুন গুনিয়ে বলল তখন,
“মাঁছটা দিঁয়ে যাঁ
নঁইলে কিন্তু ঘাঁড় মঁটকাবো
আঁর উঁঠবে নাঁ পাঁ’।
যেই না বলা অমনি হারু
মাছটা ফেলে দৌড়
অল্প পিছেই আসতে ছিল
পাল পাড়ার এক গৌড়।
মাছের উপর পা পড়তেই
পিছলে পড়ল আছাড়
আছাড় পড়ে মাছের গন্ধে
জ্ঞান হারালো তার।
মাছের উপর পা পড়াতে
মাছটা গেছে ফেটে
শুকনা মাঠে পাচ্ছে গন্ধ
যারাই যাচ্ছে হেঁটে।
এর পরেতে ঐ রাস্তাতে
এলো কিছু লোক
হঠাৎ করে ইলিশ গন্ধে
গিলছে শুধু ঢোক।
ব্যাপার কিরে, কি হলোরে,
গন্ধ কেন আসে?
ভয়ের চোটে কেউবা আবার
খুক্ খুকিয়ে কাশে।
যেই না কাশি অমনি একজন
আউ আউ করে উঠল
ভয়ের চোটে দলের সবাই
উর্ধ্বশ্বাসে ছুটল।
কেউবা দৌড়ায়, কেউবা কান্দে
কেউবা খেল আছাড়
সেই থেকে যে নাম হলোরে
মাইছা ভূতের পাথার।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন