বুদ্ধিমান বাঙালি
১৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
বাঙালি এক ফ্রি ভিসায়
জার্মাানিতে যেয়ে
উল্টাপাল্টা রাস্তা হাঁটছে
পাগলা পানি খেয়ে।
ঘুরতে ঘুরতে রাত পোহালে
গেল ট্রাফিক মোড়
রাস্তা ঘাটে লোকজন নাই
তখন হয়েছে ভোর।
রাস্তা ফাঁকা লাল সিগনালে
রাস্তা হলো পার
ফুরুৎ করে পুলিশ এসে
ধরল চেপে ঘাড়।
বলছে পুলিশ, “জেলে যাবে
নয়তো দিবে ফাইন
লাল সিগনালে রাস্তা পারে
ভঙ্গ করেছো আইন”।
কথা শুনে বাঙালি ভাই
হাত ঘুরিয়ে বলে,
একটা দেশের আইন দ্বারা
বিশ্বটা কি চলে?
আমি হলাম বীর বাঙালি
সারা বিশ্বে থাকি
ভ্রমণ করায় এই দেশটাই
ছিল শুধু বাকি।
আমার দেশে লাল সিগনালে
গাড়ি ঘোড়া থামে
কিন্তু শুধু মানুষগুলো
চলে ডানে বামে।
সেই নিয়মেই এই দেশেতে
রাস্তা হলাম পার
বিশ্ব আইন না জেনে ভাই
কেন ধরলেন ঘাড়?
কথা শুনে পুলিশ ভাবে
হতেও পারে হয়তো
এমন কথা আইন ছাড়া
বলার কথা নয়তো।
সরল পুলিশ ঘাড়টা ছেড়ে
বলল, “সরি সরি”
ছাড়া পেয়ে বাঙালি ভাই
পালায় তড়িঘড়ি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন