শিয়ালের শীত নিবারণ
০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
প্রচন্ড এক শীতের রাতে
শিয়াল ধরেছে গান
চেঙটু রাজার ঘুম ভেঙে যায়
চমকে উঠে প্রাণ।
পরদিন এসে রাজদরবারে
বলল মন্ত্রী ডেকে,
“রাজ প্রসাদের পাশেই কেন
শিয়াল উঠলো হেঁকে”?
বলছে মন্ত্রী ‘শীতের রাত
লেপ কাঁথা তো নাই,
সেই কারণে জাঁহাপনাকে
স্মরণ করেছ তাই’।
বলল রাজা, ‘ভান্ডার থেকে
কম্বলগুলো নিয়ে,
শীতের কষ্ট নিবারণ করবে
শিয়ালদেরকে দিয়ে’।
ভান্ডার থেকে কম্বল নিয়ে
মন্ত্রী দিল মেরে
পরদিন আবার শিয়ালগুলো
হাঁকলো গলা ছেড়ে।
‘হুক্কা হুয়া ডাকলো কেন’
বলল চেঙটু রাজা
‘সঠিক জবাব না দিলে পর
দিব কঠিন সাজা’।
মন্ত্রী বলে, ‘এক কম্বলে
শীত নিবারণ হয়?
রাজার কাছে সেই কথাটা
শিয়ালগুলো কয়’।
পরদিন রাজা আরো কম্বল
মন্ত্রীদেরকে দিলে
কম্বলগুলো ভাগ করে নেয়
সব মন্ত্রীরা মিলে।
কিন্তু যখন শিয়ালগুলো
আবার উঠল হেঁকে
রাজা মশায় মন্ত্রীদেরকে
বললেন কথা বেঁকে।
বলল রাজা মন্ত্রীদেরকে,
‘আবার কিসের তরে
দলবেধে সব হাঁকলো হেথা
উচ্চ গলার স্বরে’?
হাত কচলিয়ে বলল মন্ত্রী,
ওদের নেই আর অভাব
কৃতজ্ঞতায় দিচ্ছে তারা
হুয়াক্কাহুয়া জবাব।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন