ফুল কুসুমের মা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আকাশ থেকে পড়ল বুঝি
ফুল কুসুমের মা
চোখ দুটো যে উর্দ্ধে তুলে
করছে হাহা হা!
এমন কথা চৌদ্দ পুষ্যে
কোথাও শুনি নাই
সেই কথাটি আজকে যেন
হেথা শুনতে পাই!
যুগ-জামানা পাল্টে গেছে
দেখব কত কিছু
বাঘ-সিংহেরা বিড়াল হয়ে
হাঁটবে ব্যাঙের পিছু!
হাতির কানে মন্ত্র দিবে
ইঁদুর-মুষিকের ছা
কোকিলের সুর পাল্টে গিয়ে
করবে কা কা কা!
রহিম মিয়ার ছেলে নাকি
করবে আমায় বিয়ে
গয়নাগাটির বদলে নাকি
বেলীর মালা দিয়ে!
বিধবা হলেও পাগল নই তো
এইটা কি আর হয়,
গয়না ছাড়াই করবে বিয়ে
কেমনে আমায় কয়?
আমার স্বামী মরছে বলে
বিয়েতে হলাম রাজি
নয়তো কি আর পাত্তা পেত
হোক না পাড়ার কাজি।
এই না বলে চিল্লায় সে
সকাল-সন্ধ্যা-ভোরে
যাকেই পাচ্ছে তাকেই বলছে
হাঁটছে জোরে জোরে।
রিপোষ্ট
(ছবি অন্তর্জাল)
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন