খালুর চেয়ে কুকুর বড়
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ছোটন মিয়ার খালা, খালু
বড়ই গরীব লোক
গাঁও গেরামে বসত করে--
নষ্ট খালার চোখ।
মোবাইল ফোনে বলল কথা
ছোটন মিয়ার সাথে
সাহায্য পাওয়ার আশ্বাস পেয়ে
খুশিই হলো তাতে।
ভাগ্নের কথায় গরীব খালু
এলেন ঢাকা শহর
জানজটেতে থমকে ছিল
বিশাল গাড়ীর বহর।
দুপুর বেলা আসার কথা
এলেন বিকাল বেলা
ওই সময়ে ভাগ্নে ছোটন
দেখতে ছিল খেলা।
বাড়ির গেটে কুকুর ছিল
আর ছিল না কেউ
একটা কিছু দেখলে পরেই
করছে সে ঘেউ ঘেউ।
এমন সময় বাসার গেটে
যেই এসেছে খালু
মানুষ দেখেই দৌড়ে এলো
পোষা কুকুর কালু।
ধমক ধামক দিচ্ছে খালু
দিচ্ছে পরিচয়,
এসব কথায় কুকুর কি আর
রাজী খুশি হয়?
কুকুর হলো হায়েনা জাতি
পাহারা দেয়া জানে
এরা কি আর নাম, পদবী
খালা-খালু মানে?
হঠাৎ করে লাফিয়ে উঠে
কামড়ে ছিঁড়ল জামা
খালু চিল্লায়, "ভাগ্নেরে তুই
কুকুরটাকে থামা"।
“সাহয্য আমার লাগবে না রে
বাঁচা আমার জান”,
এই না বলে গরীব খালু
ধরছে নিজের কান।
কামড় খেয়ে ভাবছে খালু
কাঁপছে থরোথরো,
"বড় লোকের গেটের কুকুর
খালুর চেয়েও বড়"!
সেই যে গেলেন গরীব খালু
আর এলেন না কভু
খালা বলেন, “কুকুর কামড়ালেও
নিজের ভাগ্নে তবু”।
রিপোষ্ট
(ছবি ইন্টারনেট)
সেগুন বাগিচা
১০/১২/২০১৫ইং
সময় ঃ দুপুর ২-১৫ মিঃ
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন