বোম্বাই মরিচ ও পাক আর্মি
২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছবি রাজীব নুর)
শহীদুল ইসলাম প্রামানিক
পাক-ভারতটা ভাগ হয়েছে
চলছে আর্মি শাসন
পাকিস্তানী বাংলায় এসে
দিচ্ছে উর্দু ভাষণ।
উর্দু ভাষী আর্মিরা সব
গাঁও-গেরমে ঢুকে
বিনা কারণে বাঙালীদের
অস্ত্র ঠুকছে বুকে।
গাঁয়ের হাটে এক কৃষকে
মরিচ নিয়ে বসা
উর্দু কথা না বলাতে
মরণ হবার দশা।
বলছে তারে পাক আর্মিরা,
“কেয়া চিজ ভাই”?
‘বোম্বাই মরিচ’ নাম বলতেই
মারল লাথি তাই।
গাল দিয়ে কয়, “মুম্বাই মরিচ
চোরাকারবারী কর”
যতই বলে দেশী মরিচ
মার দেয় তারপরো।
পাশেই ছিল গুড়ের দোকান
সেই খানেতে গিয়ে
জিজ্ঞেস করল, “কেয়া চিজ হায়”
লাঠি হাতে নিয়ে।
দোকানদারে বলল হেসে,
“এইয়া আখি গুড়”
মুখে দিয়ে মিষ্টি লাগায়
কণ্ঠে রাগের সুর।
“হারামজাদে, ঝুট বলা হায়
ইয়ে তো মিঠাই”
এই না বলেই লাঠির পেটন
চলতেছে সাঁই সাঁই।
কি যে বিপদ ছিল মোদের
পাক আমলে এসে
কথায় কথায় লাঠির পেটন
চলতো সারা দেশে।
সেগুন বাগিচা
রাত ঃ ৯ টা ২৫ মিনিট
তারিখ ঃ ২৫-১২-২০১৫ইং
(রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন