ছোটদের রোজা
২২ শে মে, ২০১৮ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রোজার দিনে দুপুর বেলা
খাচ্ছি বসে মুড়ি
বলল হেসে ফোকলা দাঁতে
পাশের বাড়ির বুড়ি।
কিরে খোকা, এই বেলাতে
কয়বার ইফতার করলি
সেহরী-ইফতার সব মিলিয়ে
কয়টা রোজা ধরলি?
সকাল বেলা ভাত খেয়েছি
এখন খেলাম মুড়ি
বিকাল বেলা কিছু খাবো না
সন্ধ্যায় খাবো পুরি,
সকাল, দুপুর, সন্ধ্যা মিলে
তিনটা রোজা হলো।
কথা শুনে ফোকলা বুড়ি
হেসেই যেন ম’লো।
ফোকলা বুড়ি হাসছে যেন
দুলকি হাওয়ার বেগে
মুড়ির টালা ছিটকে ফেলে
বললাম তাকে রেগে,
আমরা হলাম ছোট্ট মানুষ
রোজাও মোদের ছোট
দিনের বেলা সেহরী খেলে
কেনো হেসে ওঠো?
বুঝছি এবার, বুড়ো হলে
রোজাও হয় যে বড়
মোদের দেখে খিদের চোটে
তাই তো মশকরা করো?
কথা শুনে ফোকলা বুড়ি
মাথা চাপড়িয়ে মরে
আল্লাহ আল্লাহ করতে করতে
দৌড়ে গেল ঘরে।
(ছবিঃ গুগল)
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন