ব্লগারদের আজকের পুণর্মিলনীতে
২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ব্লগারদের পুণর্মিলনী
ছিলাম অনেক লোক
খানাপিনার ভালো আয়োজন
খেলাম কয়েক ঢোক।
পরীবাগের পীরের গলি
ঠিকানা ছিল সেথা
এত কাছে ছিল আয়োজন
জানতো এসব কে তা!
কাভাসহ অনেক জনই
ছিলেন উপস্থিত
সবাই যেন ছিলেন সেথায়
আনন্দ ভরা হৃদ।
বুড়ো-জোয়ান চ্যাংড়া-তরুণ
নাই তো ভেদাভেদ
কেউ করে নাই কারো প্রতি
আক্ষেপ কিংবা খেদ।
চেনাজানা যতই থাকুক
মুখ দেখিনি কভু
এমন লোকদের দেখা পেয়ে
মন ভরেনি তবু।
অল্প সময় ছিলাম সেথায়
সময় ছিল কম
তাইতো মনে আফসোস থাকবে
বছর জুড়ে হরদম।

সবার মাঝেই খুশির জোয়ার
জোয়ার চারিদিকে
ব্লগারদের আনন্দের কথা
কেমনে বুঝাই লিখে?
প্রতি বছর এমনভাবে
হয় যদি অনুষ্ঠান
পুণর্মিলনীর আয়োজনে
নাচবে মোদের প্রাণ।
(ছবি ঃ ব্লগার নাহিহ০৯-এর সৌজন্যে)
(পুণর্মিলনীতে সিনিয়র, জুনিয়র, তরুণ, বয়স্ক অনেক ব্লগার উপস্থিত ছিলেন, অনেক ব্লগারের নাম না জানায় সঙ্গত কারণে ছড়ায় চেনা ব্লগারদেরও নাম উল্ল্যেখ করা সম্ভব হলো না।)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০

জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল...
...বাকিটুকু পড়ুন
দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮

রোমাঞ্চ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় আবারও পর্দা উঠছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’-এর।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে আন্তর্জাতিক এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র উৎসবের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫

সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে...
...বাকিটুকু পড়ুন
আমার শ্রবন ও বাক প্রতিবন্দী ছেলে নিজের প্রতিবন্ধকতাকে শুধু জয় করেই থেমে থাকেনি, বরং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে আজ একটি শ্রবন ও বাক প্রতিবন্ধী...
...বাকিটুকু পড়ুন