ফ্লাট বাড়ি জেলখানা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঢাকায় যারা করছে বসত
কি বলবো আর তাকে
দিনের বেলাও তালা ঝুলিয়ে
ঘরের ভিতর থাকে।
নাইরে উঠান নাইরে বাগান
ছোট্ট রুমেই সব
কথা বলার নাইরে মানুষ
অনিচ্ছাতে নিরব।
কেউ যায় না কারো ঘরে
থাকে যার যার মত
বিপদ কালে কেউ আসে না
চিৎকার করলেও শত।
জেলখানা নয় তারপরেতেও
জেলের মত জীবন
নিজের বাড়ির মালিক হলেও
ভয় ভীতিতে মন।
চৌদ্দ তলার ফ্লাট বাড়িতে
আরো করুণ দশা
পোষাক পরা দারোয়ানগুলো
থাকে দরজায় বসা।
মান্যগণ্য যতই হোক না
নতুন দেখবে যাকে
ঢুকতে চাইলে হাজার রকম
প্রশ্ন করবে তাকে।
হোক না সেটা বাপ মা ভাই
কিংবা আপন লোক
কোন অজুহাত মানবে নাকো
ঘুরিয়ে নিবে চোখ।
সন্দেহ হলে তাড়িয়ে দিবে
নইলে রাখবে গেটে
গাঁয়ের লোকে এসব দেখে
গোস্যায় পরে ফেটে।
হাজার রকম নিয়ম নীতি
কিন্তু নিজের বাড়ি
হাজতখানা নয়রে তবু
অনেক বাড়াবাড়ি।
জেল খানাতে যেই অবস্থা
তাদের অবস্থাও তাই
মালিক হলেও ফ্লাট বাড়িতে
স্বাধীন কেহই নাই।
ছবি ঃ ইন্টারনেট
রিপোষ্ট
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন