পুরান ঢাকা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
পুরান ঢাকার ঘিঞ্জি বসত
চিপাগলির ঠেলায়
মউতের খাট বের করা দায়
মৃত ব্যক্তির বেলায়।
মানুষ ঘুরলেও খাট ঘোরে না
রিক্সা ঘোরাও দায়
এর ভিতরেই খানদানীরা
পোলাও বিরানী খায়।
কারো কারো এক দালানেই
চৌদ্দ গোষ্ঠির বসত
ঘুপসি ঘরেই থাকে তাদের
ঠাসা মারা রসদ।
বউ-বাচ্চা আর নাতি-পুতি
এক বাড়িতে থাকে
বিয়ে-শাদী জন্ম-মৃত্যু
সব দেখতে হয় তাকে।
গলির ভিতর হাজার গলি
ইঁদুর গর্তের মত
এর ভিতরেই কোটিপতি
থাকে হাজার শত।
কেউবা করে আড়ৎদারি
কেউবা মহাজন
চেহারা দেখলে মনেই হয় না
তাদের এতো ধন!
চৌদ্দ গুষ্ঠির বসত কারো
একই দালান ঘরে
দুর্ঘটনায় লাগলে আগুন
অর্ধেক পুড়ে মরে।
গাড়ি-ঘোড়া না ঢোকাতে
আগুন নেভানো দায়
দুর্ঘটনায় উপায় থাকে না
করতে হয় হায়! হায়!!
তারপরেতেও তারা কিন্তু
নওয়াব ভাবে চলে
জর্দাসহ পান মুখেতে
চুন দিয়ে গুল ডলে।
ভাব ভঙ্গিটা এমন তাদের
তারাই বাংলার নওয়াব
কথায় কথায় “আবে হালা”
উর্দু মিশেল জওয়াব।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন