ভাত ঠান্ডা বউ গরম
১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
সংবাদপত্রে চাকরী করি
নাই তো সকাল সাজ
রাত্রি জেগে ডিউটি করা
নিত্য মোদের কাজ।
গভীর রাতে বাড়ী ফিরি
বলতে লাগে শরম
খাওয়ার টেবিলে ভাত ঠান্ডা
বউয়ের মেজাজ গরম।
তার পরেতেও চাকরি করি
বেতন টানাটানি
মেজাজ থাকলেও চাকরির ভয়ে
মেজাজ করি পানি।
কিন্তু যদি জোর গলাতে
মাসিক বেতন চাই
পরের দিনই পত্র আসে
চাকরি তোমার নাই।
কি আর বলবো বাস্তব কথা
আছে অনেক শেখার
চাকরি করেও ভাত পাই না
অর্ধেক থাকি বেকার।
(সংবাদ পত্র কর্মীরা কত কষ্ট করে পত্রিকায় কাজ করে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয় সেই বিষয়টি তুলে ধরার জন্য ছড়াটি ২০১৩ সালে সাংবাদিক, শ্রমিক, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ঐক্য আন্দোলনে প্রেস ক্লাবের সামনে বক্তৃতায় পাঠ করার জন্য লেখা।)
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন