ঘুষের রাজ্য
২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শিকড় থেকে শিখর তরি
চলছে এখন ঘুষ
কেউবা নিচ্ছে কেউবা দিচ্ছে
চলছে নিরঙ্কুশ।
ফাইল ঠেকিয়ে নিচ্ছে কেহ
দিচ্ছে বাধ্য হয়ে
সৎ সততার নাইরে কদর
সমাজ যাচ্ছে ক্ষয়ে।
চায় না খেতে তরপরেতেও
দিচ্ছে হাতে গুঁজে
অনিচ্ছাতেও খাচ্ছে কেহ
কেউবা চক্ষু বুঁজে।
কেউবা খাচ্ছে ঘুষের টাকা
কেউবা চোরের মাল
কেউবা খাচ্ছে ক্রয় কমিশন
কেউবা রিলিফ চাল।
অসৎ পথে খাচ্ছে সবাই
কেউবা বিনয় করে
কেউবা খাচ্ছে চোখ রাঙিয়ে
কেউবা পেশীর জোরে।
খাচ্ছে সবাই বাদ নেই কেউ
কম বেশি সব খোর
ইচ্ছা কিংবা অনিচ্ছাতেও
খোর নয় তো চোর।
খাচ্ছে হারাম করছে আরাম
করছে জুলুমবাজী
ঘুষবিনে কেউ করছে না কাজ
হচ্ছে না কেউ রাজী।
কেউবা খাচ্ছে পাল্লা দিয়ে
কেউবা ধান্দায় পরে
কেউবা খাচ্ছে বাধ্য হয়ে
কেউবা প্যাচের ঘোরে।
নাস্তানাবুদ হচ্ছে সবাই
বিষম ঘুষের জ্বালা
জন্মের পরে শিশু বাচ্চাদের
আসছে ঘুষের পালা।
সৎ মানুষদের কঠিন জীবন
পোক্ত ঘুষের দল
সতের চেয়ে অসৎ তেজী
ঘুষেই তাদের বল।
দেশটা জুড়ে পাইনা খুঁজে
ঘুষ ছাড়া আর লোক
সৎ লোকেরা বড়ই দুর্বল
গিলছে শুধু ঢোক।
পিয়ন থেকে মন্ত্রী এমপি
সবাই খাচ্ছে ঘুষ
এই যুগে যে ঘুষ খায় না
মানুষ নয় বেহুশ।
রচনা কালঃ ২৯/০৭/২০১৫ইং
ছবিঃ আলোকিত বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন