আমি কোন শপথ করি নাই;
হুলো বেড়ালের মতো অন্ডকোষে অবিরত বীর্য উৎপাদন
নিয়ন্ত্রণ করার কোন শপথ আমি করি নাই-
আমার শিশ্নে আবহমান বাঙলার ধনুকের ছিলার
দুর্দম উত্থান আমি রোধ করি নাই-
আমি কোন ক্লৈব শপথ মানি না-
ক্লৈবত্যের কর্পো হাসি মানি না;
তোমার যৌবন সংলগ্ন আমার জীবন;
আমার ঠোটেঁর কাছে
সংযত আচরনের শপথ তুমি কোন দিন চাও নাই
তাই তোমার গ্রীবার কাছে আমার সব শপথহীন বিদ্রোহ
দুঃখ বেদনা ছোঁয়া ঘাম আর মাটির বুকে
তুমি আমার অক্লৈব সঙগ্রাম---;
[উৎসর্গ: শপথকামী প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সমস্ত সুশীলগো...]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




