কোন আইন কি আছে ভাড়াটিয়াদের কে বাচাঁতে পারে বাড়ী্ওয়ালাদের মরণ কামড় থেকে। আমি নিশ্চিত বাড়ী ভাড়া নেবার ক্ষেত্রে ৯০ ভাগের চেয়ে বেশী বাড়ী্ওয়ালা কোন চুক্তিপত্র করেন না বা করতে চান না। এমনকি মাসিক ভাড়া তোলার ক্ষেত্রে দেন না কোন পাকা রসিদ। আর আমরা শুধূ সাময়িক একটা বাড়ী ভাড়া নিয়ে এই ভেবে স্বান্তনা পাই যে, যাক বাবা জলে থেকে কুমীরের সাথে কে যাবে মারামারি করতে। আর এই সুযোগে বাড়ী্ওয়ালারা যেমন খুশি তেমন করে ৬ মাসে বা বছর বছর ভাড়া বাড়িয়েই যান। আর যদি তাই হয়- তবে কি কখনো কোন ভাবে এরকম অন্যায়, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কোন প্রতিকার নেই! মুল্যস্ফিতির জন্য যদি বাড়ী্ওয়ালা প্রভাবিত হন তখন একই দেশেরে নাগরিক হিসেবে ভাড়াটিয়ারাও কিন্তু সমানভাবে প্রভাবিত। এমনই এক পরিস্থিতিতে আমি গিয়েছিলাম আইনী পদক্ষেপ নিতে। কিন্তু পারিনি উপযুক্ত কাগজী প্রমান পত্র দিয়ে বিষয়টাকে মাননীয় আদালতের সামনে আনতে। তবেকি আমরা সারা মাস কাজ করবো শুধু বাড়ী ভাড়া যোগাড় করার জন্য। আশপাশের যাদের সাথেই কথা বলেছি সবাই প্রায় একই রকম অন্যায়ের স্বীকার, কিন্তু কোন ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে এগোতে চান না। না জানি মিছে নিজেই হয়রানি হন কিংবা বাড়তি আরো কিছু টাকা এ সুযোগে শুধূ উকিল সাহেব সহ সংশ্ষ্টি লোকেদের পকেটে দিয়ে নিজে আবার বাক্স পেটরা গোছাতে হবে নতুন ঠিকানার খোঁজে।
বাড়ী ওয়ালাদের মরণ কামড় থেকে ভাড়াটিয়াদের বাঁচানোর কেউকি আছে ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।